শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডকে অল্পতে আটকে দেওয়ার পরও জিততে পারলো না শ্রীলঙ্কা। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকরা হেরেছে ৫১ রানের ব্যবধানে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দাসুন শানাকা। লঙ্কান অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি স্বাগতিক বোলাররা। দুনিথ ভেল্লালাগে-দিলশান মাদুশঙ্কাদের বোলিংয়ের কোনো জবাবই দিতে পারেননি জস বাটলাররা। জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক ও স্যাম কারানরা ফিরেছেন দ্রুত।

তবে বাকিদের যাওয়া আসার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন ফিল সল্ট। খেলেছেন ৪০ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস। এছাড়াও ১৪ বলে ২১ রান করেছেন উইল জ্যাকস।

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে। দুটি করে উইকেট শিকার করেছেন দিলশান মাদুশঙ্কা ও মাহিশ থিকসানা।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেননি পাথুম নিশাঙ্কা-কুশল মেন্ডিসরা। সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে।

তবে চেষ্টা করেছিলেন দাসুন শানাকা। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। তাই শানাকার ২৪ বলে খেলা ৩০ রানের ইনিংসটি শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে।

ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন উইল জ্যাকস। দুটি করে উইকেট শিকার করেছেন জফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়