শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

স্পোর্টস ডেস্ক : টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে জিম্বাবুয়ের সমর্থকদের ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসেল কর্নার’ ছিল গ্যালারির অন্যতম আকর্ষণ। তবে দলটি যে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠবে, তা দেশটির সমর্থকেরাও হয়তো ভাবেননি। 

ফলে মুম্বাই, চেন্নাই বা দিল্লিতে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোর জন্য আগে থেকে কোনো বাজেট বা প্রস্তুতি ছিল না তাদের। তাই ভারতে গিয়ে দলকে সমর্থন দেয়ার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছেন অনেক সমর্থকই। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার জন্য জরুরি অনুরোধ জানানো হয়েছে।

জিম্বাবুয়ের বিখ্যাত সমর্থক গোষ্ঠী ‘ব্রাস ব্যান্ড’-এর মুখপাত্র পল মুঙ্গোফা দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করছি আমাদের দলকে সমর্থন দেয়ার জন্য, ঠিক যেমনটা তারা ফুটবলের ক্ষেত্রে করেন। আমাদের ব্রাস ব্যান্ড এবং ক্যাসেল কর্নার গ্যালারিতে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। চলুন, আমরা আওয়াজ তুলি এবং ট্রফি নিয়ে দেশে ফিরি।

নিজেদের খরচেই এতদিন দলের পাশে ছিলেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ের প্রধান সমর্থক প্রতিনিধি মালভিন কোয়ারাম্বা। তিনি বলেন, ‘আমরা প্রত্যেক ম্যাচে প্রত্যেক ভেন্যুতে গিয়েছি। আমরা দলের সঙ্গে আনন্দ করেছি। আবার তাদের সঙ্গে কেঁদেছি। তারা এখন আমাদের পরিবারের মতো।

তবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সমর্থকদের এই ত্যাগের কথা ভুলে যাননি। জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘তারা নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদের সমর্থন দিতে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন। আমরা তাদের এই আবেগের জন্য আজীবন কৃতজ্ঞ। সুপার এইটে জিম্বাবুয়ের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়