শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের পেছ‌নে ফি‌রে তাকা‌নোর সু‌যোগ নেই। বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে খেল‌তে হ‌লে ইংল‌্যান্ড‌কে হারা‌তেই হ‌বে তা‌দের। ‌সেই ল‌ক্ষ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানিদের সামনে। অন্যদিকে, এ ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। সুপার এইটের বিগ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনের। তবে, সেটাও যে সহজ হবে না। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ দেখায় কখনোই জয় পায়নি পাকিস্তান। ব্যাটিংয়ে সেরা ছন্দে নেই সালমান আলি আঘার দল। সাইম আইয়ুব, বাবর আজমরা রানই পাননি আসরজুড়ে। যদিও সেসব নিয়ে ভাবতে চান না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাহিবজাদা ফারহান।

পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে ওদের বিপক্ষে জয় নেই, এটা ঠিক। তবে দল অনেক আত্মবিশ্বাসী। ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে। বেশ কিছু ম্যাচে ব্যাটিং বিপর্যয় হয়েছে আমাদের। টপ অর্ডার থেকে এক বা দুইজনকে লম্বা ইনিংস খেলতে হবে। পাল্লেকেলেতে প্রথমবার খেলবো আমি। সিনিয়রদের কাছে শুনেছি এখানে ব্যাটিং সহায়ক উইকেট হয়। তবে, শেষ ম্যাচটায় এখানে পিচ অন্যরকম মনে হয়েছে। মাঠে নেমে বুঝতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়