শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সেমিফাইনালে ভারত খেল‌বে ইংল‌্যান্ডের বিরু‌দ্ধে, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে নিউ‌জিল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে। আর রানার্সআপ দল খেলবে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। এক্ষেত্রে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডকে। আর গ্রুপ-২ তে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আর সুপার এইটের একদম শেষ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নেয় ভারত। সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। এদিকে ৩ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করা ভারত হয়েছে গ্রুপ রানার্সআপ।

অন্য গ্রুপে সবকটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। একই গ্রুপে মাত্র ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানও ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু নেট রানরেটে এগিয়ে আছে কিউইরাই।

আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একদিন পর ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়