শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে আইসিসি। একই কারণে কঠিন সিদ্ধান্ত নিতে পারে আফগানিস্তানও। সেক্ষেত্রে দলটির নেতৃত্বে দেখা যেতে পারে পরিবর্তন।

চলতি বিশ্বকাপে ভালো করতে পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রশিদ খানের দল। যার কারণে ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি)। -- ডেই‌লি ক্রিকেট

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে নিশ্চিত করেছিল সেমিফাইনাল। যা তাদের ইতিহাসের সেরা সাফল্য। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। উপমহাদেশের কন্ডিশন তো বটেই। সেইসাথে অধিকাংশ ক্রিকেটারের আইপিএলে খেলার অভিজ্ঞতা। কিন্ত হতাশ করেছে তারা।

বিশেষ করে অধিনায়ক রশিদ ছিলেন ব্যর্থ। বল হাতে তেমন কিছু তো করতেই পারেননি। উল্টো তার অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। ধারণা করা হচ্ছে, রশিদের নেতৃত্ব চলে যেতে পারে।

এই বিষয়ে ক্রিকবাজকে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘দলের ভেতরেও পরিবর্তন আনা হবে। যদিও অধিনায়ক বদলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে পারব না। এদিকে, জোনাথন ট্রটের পরিবর্তে প্রধান কোচ হিসেবে কয়েকদিন আগে রিচার্ড পাইবাসকে নিয়োগ দিয়েছে এসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়