শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি  

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪৩ বছর পর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রতিযোগিতায় নামার আগে সমস্যায় তারা। বুধবার প্রথম ম্যাচ। অথচ তার ৪৮ ঘণ্টা আগে ফুটবলারদের কাছে ভুল জার্সি পাঠানোর অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) বিরুদ্ধে। সংস্থাকে চিঠিও লিখেছেন ফুটবলাররা।

সাংবাদিক মার্কাস মারগুলহাও জানিয়েছেন, চিঠিতে ফুটবলাররা লিখেছেন, ‘‌এই সময়ে ভুল জার্সি ফুটবলারদের মানসিক পরিস্থিতি ও মনঃসংযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি হয়ে নামার ক্ষেত্রে আরও খানিকটা পেশাদারিত্ব দেখানো উচিত ছিল ফুটবল সংস্থার। --- আজকাল

জানা গিয়েছে, দলের ৮০ শতাংশ ফুটবলারের জার্সির মাপ মেলেনি। এই সময় আর নতুন সরঞ্জাম পাওয়া সম্ভব নয় জেনে স্থানীয় বাজার থেকে জার্সির বন্দোবন্ত করতে হয়েছে তাঁদের। তবে এই বিষয়ে এখনও ভারতীয় ফুটবল সংস্থা কোনও মন্তব্য করেনি।

যদিও এর আগেও ফেডারেশনকে নিশানা করেছেন মহিলা ফুটবলাররা। ৪৩ বছর পর এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে ভারত। তাই ফুটবলাররা আবেদন করেছিলেন, এই প্রতিযোগিতায় নামার আগে অন্তত ১০–১২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও ঘরোয়া দলের সঙ্গে পাঁচ–সাতটি ম্যাচের আয়োজন করা হোক। 

তাহলে প্রস্তুতি ভাল হবে। এক ক্রীড়া ওয়েবসাইট জানিয়েছে, এখনও পর্যন্ত মাত্র তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে তারা। একটি ইরান ও দু’টি নেপালের বিরুদ্ধে। তা–ও সেই অক্টোবর মাসে। তিনটিই হেরেছে ভারত।

অর্থাৎ, গত চার মাসে একটিও ম্যাচ না খেলে সরাসরি এশিয়ান কাপে নামছে ভারতের মহিলা দল। ৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ৭ মার্চ জাপান ও ১০ মার্চ চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। তার আগে জার্সি নিয়ে সমস্যায় পড়ে গেলেন ফুটবলাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়