শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যালেন ঝড়ে উড়ে গেল প্রোটিয়া, রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

ইডেন গার্ডেন্সে আজ যা ঘটল, তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তাণ্ডব বললেও হয়তো কম বলা হবে। গ্রুপ পর্ব আর সুপার-৮ এ টানা সাত ম্যাচ অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল কিউই ওপেনাররা। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া বোলারদের পাড়ার স্তরে নামিয়ে আনলেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন।

বিশেষ করে ফিন অ্যালেন ছিলেন খুনে মেজাজে। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে মাত্র ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরির এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন তিনি। তার এই অতিমানবীয় তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেছে আফ্রিকা, আর তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে দেশের ফেরার ‘রিটার্ন টিকিট’। ড্যাশিং এই ওপেনারের ব্যাটে চড়ে রাজকীয়ভাবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে একাই লড়াই চালিয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৫ রান করেন মার্কো জানসেন। তবে লড়াই করার মতো এই পুঁজি যে ফিন অ্যালেনের ঝড়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তা হয়তো কল্পনাও করতে পারেনি এইডেন মার্করামের দল। ১৭০ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ড টপকে যায় মাত্র ১২ ওভার ৫ বলে, হাতে তখনও ছিল ৯টি উইকেট।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন দুই কিউই ওপেনার। টিম সেইফার্ট ব্যক্তিগত ফিফটি করে বিদায় নিলেও অপরপ্রান্তে ফিন অ্যালেনকে থামানোর কোনো মন্ত্র জানা ছিল না দক্ষিণ আফ্রিকার বোলারদের। মাঠের চারদিকে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৩৩ বলে ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এটিই এখন টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়