শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:৪৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : দ‌লের সি‌নিয়র ক্রিকেটার বাবর আজম টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় এবার ওয়ানডে দলেও জায়গা হারালেন। একইসঙ্গে ধাক্কা খেলেন সাইম আইয়ুবও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি পাকিস্তানের এই দুই তারকা ব্যাটারকে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ মার্চ (বুধবার) শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর সপ্তাহখানেক আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ জন ক্রিকেটার। তারা হলেন- আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাহিবদজাদা ফারহান, সাদ মাসুদ ও শামিল হোসেন।

নতুন ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আব্দুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হোসেন সম্প্রতি আবু ধাবিতে ইংল্যান্ড লায়ন্সের ('এ' দল) বিপক্ষে সিরিজের পাকিস্তান শাহিন্স ('এ') দলেও ছিলেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ (সোমবার) বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। তবে ফ্লাইটের সূচির ওপর নির্ভর করে এক দিন এগিয়ে আসতে পারে তাদের আগমন। মিরপুরে ১১, ১৩ ও ১৫ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।

 পাকিস্তান স্কোয়াড----
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘড়ি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হোসেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়