শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকাপ ফাইনালে ভারতের কা‌ছে হে‌রে যা‌বে নিউজিল্যান্ড: অ‌স্ট্রেলিয়ান মাই‌কেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনালের পর ফাইনালে ভারতের সম্ভাবনা নিয়ে বিশেষ মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডকে সমান সমান রাখলেও শেষ পর্যন্ত  ভারতের জয় হবে বলে মনে করছেন তিনি।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের পারফরম্যান্সই ক্লার্কের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত পরিকল্পনা, স্মার্ট ক্রিকেট এবং আক্রমণাত্মক খেলার মাধ্যমে কিউইরা জয় পায় এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।

বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগে ভারত-নিউজিল্যান্ড ফাইনালের কথা বলা হতো, ভারতই ফেভারিট হতো। এখন নিউজিল্যান্ড যেভাবে ম্যাচ জিতেছে, আমার চোখে সমীকরণ প্রায় ৫০-৫০। তবে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারাবে বলে আমার বিশ্বাস।  ক্লার্কের মতে, ফাইনালে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসছে মাঠের বাইরে।

ইতিহাস এবং প্রত্যাশার চাপ, দুটি বিষয়ই সুর্যকুমার যাদবের দলের জন্য বড় পরীক্ষা। তিনি বলেন, 'ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, কোনো দল এখনও পর্যন্ত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। তারা জানে নিজেদের ঘরের মাঠে খেলছে এবং টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা দল। '

তিনি আরও যোগ করেন, 'এই চাপ সরিয়ে তারা যদি মুক্ত মনে খেলতে পারে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো, তাহলে তাদের জয় নিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়