নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ঐতিহ্য ও পদাধিকারবলে বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী আইজিপি পদাধিকারবলে এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন।
বিদায়ী আইজিপির স্থলাভিষিক্ত হয়ে তিনি এখন থেকে দেশের জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নেওয়ার নতুন পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন।