শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এই ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) মো. সেলিম ফকির (এনডিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি এডমিন ও দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটিকে ২০২৫ সালের বিসিবি নির্বাচনে প্রাপ্ত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি। এছাড়া তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব, সংস্থা বা ব্যক্তির কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়েছে কমিটিকে।

তদন্তের পাশাপাশি ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এই কমিটি।

কমিটি গঠনের তারিখ হতে আগামী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়