শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। রবিবার ওয়েলিংটনে চতুর্থ ম্যাচে ১৯ রানে জিতল তারা। কেশব মহারাজ এবং প্রেনেলান সুব্রায়েনের বোলিং জিতিয়েছে প্রোটিয়াদের। বুধবার সিরিজের পঞ্চম ম্যাচ।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ফিরে যান ওপেনার উইয়ান মুল্ডার (০)। দ্বিতীয় উইকেটে টনি ডি জ়র্জ়ি এবং কোনর এস্তারহুইজ়েন মিলে ৮১ রানের জুটি গড়েন। সাতটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৭ করে ফেরেন কোনর। তার পরেই আউট হন টনিও (২৩)। এর পর রুবিন হারমান (অপরাজিত ২৮) দলকে টানেন। তবে নিউ জ়িল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আগ্রাসী খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ১৬৪/৫ তোলে তারা।

নিউ জ়িল্যান্ডও প্রথমে হারায় কাটেন ক্লার্ককে (৯)। তবে টিম রবিনসন (৩২), ডেন ক্লিভার (২৬) এবং নিক কেলির (১৯) সৌজন্যে তাদের রান তাড়া করার গতি ভালই ছিল। এর পরেই ধাক্কা দেন সুব্রায়েন। জীবনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে তিনি আউট করেন ক্লিভার এবং বেভান জেকবসকে। মহারাজ আউট করেন কেলি এবং কোল ম্যাকঞ্চিকে (১০)। শেষের দিকের ব্যাটারদের পর পর আউট করেন জেরাল্ড কোয়েৎজ়ি (৩/৩১)। ১৪৫ রানে শেষ হয়ে নিউ জিল্যান্ডের ইনিংস।

জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মহারাজ বলেন, “খুব তৃপ্ত এই জয়ে। পর পর দুটো ম্যাচে হারের পর এ ভাবেই ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। সতীর্থদের মানসিক দৃঢ়তা বোঝা গিয়েছে এই ম্যাচে।” নিউ জ়িল্যান্ডের অধিনায়ক জিমি নিশামের মন্তব্য, “১৬৫ রান এই মাঠে গড়ে চেয়েও কম। সেটাও তুলতে পারলাম না আমরা। প্রচণ্ড হতাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়