শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজ পিছিয়ে দিল বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে মরিয়া বাংলাদেশ। সে কারণে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে না তারা। সম্প্রতি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড জানিয়েছে, এ বছর আর সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।

গত বছর বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তা হয়নি। এ বছরও সেপ্টেম্বরেই সিরিজ় রাখা হয়েছে। ১, ৩, ৬ সেপ্টেম্বর এক দিনের ম্যাচ এবং ৯, ১২, ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলি রয়েছে। ওই সময়েই আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ বোর্ড জানিয়েছে, ভারত সিরিজ়ের জন্য আয়ারল্যান্ডে যাওয়া সম্ভব নয়। আয়ারল্যান্ডও জানিয়েছে, এ বছর আর বাংলাদেশ সিরিজ আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়।

বাংলাদেশ বোর্ডের এক কর্তা ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটকে বলেছেন, ভারতের সিরিজ় পিছিয়ে এ বছর হওয়ার পরেই আমরা আয়ারল্যান্ডকে চিঠি লিখে জানিয়েছিলাম ২০২৬-এর অন্য সময় সিরিজ় আয়োজনের জন্য। ওরা বলেছে পারবে না। তাই সফর আপাতত বাতিল করা হয়েছে। আরও কিছু সমস্যা ছিল ওদের। তাই নতুন কোনও উইন্ডোয় খেলা আয়োজন করা হবে বলে ঠিক হয়েছে।

বাংলাদেশ এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে। এক দিনের বিশ্বকাপে সরাসরি যেতে হলে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। আয়ারল্যান্ড সফর বাতিল হওয়ায় বাংলাদেশ আপাতত দেশের মাটিতে নিউ নিউ‌জিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে খেলবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সফরে যাবে পরে।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে নির্বাচক কমিটি সাজাতে চাইছে। আগে বোর্ডের কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচক নিয়োগ করতেন। এ বার প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নিয়োগ করা হবে। চার জনের কমিটিতে প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাশার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়