শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে কাল হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। রোববার (৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

প্রীতি ম্যাচের আগে আলোচনায় লিওনেল মেসি আর এমি মার্টিনেজের ইনজুরি। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার সময় মেসি পেশির ক্লান্তি এবং বাম হ্যামস্ট্রিংয়ের টানে ভুগছিলেন মেসি।

শুক্রবার (৬ জুন) কোচ স্কালোনি নিশ্চিত করেন, লিও ইতোমধ্যেই দলের সাথে অনুশীলনের অংশ নিলেও; এখনও শতভাগ ইন্টেনসিটিতে ট্রেনিং করছেন না। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে শুরুতে না হলেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন মেসি। এছাড়াও হাতের ইনজুরিতে ভোগা এমি মার্টিনেজও মিস করতে পারেন এই ম্যাচ।

স্কালোনি বলেন, লিও ভালো আছে; সে ইতোমধ্যেই দলের সাথে অনুশীলনের কিছু অংশে, অংশ নিয়েছে। সে এখন আর একা একা অনুশীলন করছে না। তার বেশ ভালো উন্নতি হচ্ছে, প্রস্তুতি ম্যাচ গুলোতে সে খেলতে পারে। সে এখন অনেক ভালো আছে, যা আমাদের স্বস্তি দিচ্ছে।

এর আগে, আলবিলসেলেস্তেদের সঙ্গে তিনবারের দেখায় প্রতিবারই হারের তিক্ত স্বাদ পেয়েছে হন্ডুরাস।

উল্লেখ্য, এই ম্যাচের পর আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামি ১৬ জুন গ্রুপ 'জে'-তে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়