শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়কে দেশের ক্রিকেটের অগ্রযাত্রার বড় প্রমাণ বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে ২১ বছর পর অজিদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ২৮৪ রান সংগ্রহের পর বল হাতেও দারুণ নৈপুণ্য দেখান টাইগার বোলাররা। বিশেষ করে শুরুতেই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন তারা। -- ডেইলি ক্রিকেট

বাসিত আলি জানান, সফরকারী দলটি কিছু পরীক্ষামূলক পরিকল্পনা নিয়ে খেললেও বাংলাদেশের কৃতিত্ব কোনোভাবেই কমে যায় না। তার মতে, ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাংলাদেশ ছিল অসাধারণ। তিনি বলেন, দলের পারফরম্যান্স দেখে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের স্মৃতি ফিরে এসেছে।

বাংলাদেশের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। পাকিস্তানের বিপক্ষে বিভিন্ন ফরম্যাটে সাফল্য এবং ঘরের মাঠে শক্তিশালী অবস্থানের কারণে বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম পরাশক্তি বলে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার।

বাসিত জানান, বর্তমানে বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল। টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ উচ্চমানের ক্রিকেট খেলছে।

একই সঙ্গে তিনি পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের সমালোচনা করে বলেন, 'বাংলাদেশের কাছ থেকে ভালো ক্রিকেট-সহায়ক পিচ তৈরি করার শিক্ষা নেওয়া উচিত। তার মতে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যপূর্ণ জয় তাদের আত্মবিশ্বাস, উন্নতি এবং প্রতিযোগিতামূলক মানসিকতারই প্রতিফলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়