শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০২:১১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেইফ এক্সিট’ প্রসঙ্গে নাহিদের মন্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা শারমীন মুরশিদ! (ভিডিও)

উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি একাত্তরকে বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে মনে করি না।  সূত্র: একাত্তর

সোমবার (৬ অক্টোবর) এবিষয়ে উপদেষ্টার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে একাত্তরকে তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের দরকার নেই। 

১৪  মাসে নিজের মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে কতোটা সন্তুষ্ট, কিংবা নির্বাচনের পরিবেশ কতোটা তৈরি হলো জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। নির্বাচন কমিশন দক্ষ, আগামী পাঁচ মাস সময়ে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। 

এর আগে উপদেষ্টাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ, সেই সঙ্গে সেফ এক্সিট প্রসঙ্গে একাত্তরের সঙ্গে কথা বলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। সেই সময় নাহিদ বলেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিলো অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়