শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ প্রাইভেট কার

হোসাইন মোহাম্মদ দিদার (কুমিল্লা), দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট পরিচালনা করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ.বারীর দিকনির্দেশনায় এসআই (নি.) আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন স্পেশাল-১১ ডিউটি পালনকালে ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রশিদ হাওলাদারেরকান্দি গ্রামের বাসিন্দা মো. আবু হানিফ (৩০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি. নং- ঢাকা মেট্রো-খ-১১-৯২৬৮) জব্দ করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. বারী বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে দাউদকান্দি মডেল থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।"

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়