শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বক্স অফিসে ইতিহাস গড়ে বিলিয়ন ডলারের পথে ‘মাইকেল’

‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের বায়োপিক বলে কথা। বক্স অফিসে ঝড় তুলবে, এটা প্রত্যাশিতই ছিল। ঘটলও তাই। ২৪ এপ্রিল মুক্তির পর থেকে বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে যাচ্ছে ‘মাইকেল’। এবার গড়ল রেকর্ড। মিউজিক্যাল বায়োপিক হিসেবে এখন এটিই সর্বকালের সর্বোচ্চ আয়ের ছবি।

এতদিন রেকর্ডটি ছিল ‘বোহেমিয়ান র‍্যাপসডি’র দখলে। ‘কুইন’ ব্যান্ড খ্যাত ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে নির্মিত ছবিটি ২০১৮ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছিল। সেটাকে টপকে গেছে ‘মাইকেল’। সর্বশেষ খবর অনুযায়ী, ছবিটির আয় ছাড়িয়েছে ৯১১ মিলিয়ন ডলার।

ধারণা করা হচ্ছে, এ সপ্তাহের মধ্যেই ‘মাইকেল’ ঢুকে পড়বে বিলিয়ন ডলারের ক্লাবে। সেক্ষেত্রে ইতিহাসের প্রথম মিউজিক্যাল বায়োপিক হিসেবে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়বে ছবিটি।

‘মাইকেল’ নির্মাণ করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। চাচার চরিত্রে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে। এছাড়াও আছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ার প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়